News71.com
 Bangladesh
 10 Feb 17, 08:43 PM
 248           
 0
 10 Feb 17, 08:43 PM

যশোর নড়াইলে হামকুড়া ব্রিজের কাছে পিকনিক বাস খাদে আহত ৩০ । ।     

যশোর নড়াইলে হামকুড়া ব্রিজের কাছে পিকনিক বাস খাদে আহত ৩০ । ।       

নিউজ ডেস্কঃ যশোর নড়াইল সড়কের বাউলিয়া হামকুড়া ব্রিজের কাছে একটি পিকনিকের বাস খাদে পড়ে ৩০ জন শিক্ষার্থী ও অভিভাবক আহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পার্বতীপুর কলকাকলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকসহ ৬০ জন একটি বাসে করে নড়াইলের নিরিবিলি পিকনিক কর্নারে যাচ্ছিল। বাসটি ঘটনাস্থলে পৌঁছালে এক্সেল ভেঙ্গে পাশের একটি গাছে আঘাত করে খাদে পড়ে যায়। এতে ৩০ জন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক আহত হন। এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন