News71.com
 Bangladesh
 10 Feb 17, 08:15 PM
 235           
 0
 10 Feb 17, 08:15 PM

জামালপুরে যমুনার দুর্গম চরে র‍্যাবেরঅভিযান ।। ৩ অপহরণকারী অটক , উদ্ধার ২ অপহৃত

জামালপুরে যমুনার দুর্গম চরে র‍্যাবেরঅভিযান ।। ৩ অপহরণকারী অটক , উদ্ধার ২ অপহৃত

নিউজ ডেস্কঃ জামালপুরে যমুনার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ ৩ অপহরণকারীকে অটক করেছে র্যাযব। এসময় উদ্ধার করা হয় ২ অপহৃতকে। আজ শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে র্যা ব-১৪ অধিনায়ক লে.কর্ণেল শরিফুল ইসলাম জানান, একটি শক্তিশালী অপহরণ চক্র বিভিন্ন কায়দায় দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজনকে অপহরণ করে জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে আটকে রেখে মুক্তিপণ আদায় করে আসছিল।

এই চক্রটি গত ৮ ফেব্রয়ারি ঢাকার গুলশান এলাকার এসি মেরামতকারী প্রতিষ্ঠান সুইফ টেক্সের মো. রনি ও আব্দুল্লাহ আল ফুয়াদ নামে দুই কর্মীকে এসি মেরামতের কথা বলে জামালপুর নিয়ে আসে। পরে তাদের দেওয়ানগঞ্জের দুর্গম চর ফুটানী বাজার এলাকায় নিয়ে আটকে রেখে প্রতিষ্ঠানের মালিকের নিকট দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

বিষয়টি সুইফ টেক্স ম্যানেজার ইয়াকুব আলী র্যাকবকে জানালে র্যাজব ১৪ এর কোম্পানি কমান্ডার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে র্যা বের একটি দল আজ শুক্রবার ভোরে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার গুঠাইল চর এলাকা থেকে অপহৃত রনি ও আব্দুল্লাহ আল ফরহাদকে উদ্ধার করে এবং অপহরণকারী চক্রের তিন সদস্য সাজ্জাদ হোসেন, আনোয়ার হোসেন ও বাদল শেখকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, পাঁচটি মোবাইল সেট ও নগদ ১৬ হাজার ৪৫০ টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জামালপুর ও গাইবান্ধা জেলার বিভিন্ন থানায় হত্যা, অপহরণ ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন