News71.com
 Bangladesh
 10 Feb 17, 07:32 PM
 240           
 0
 10 Feb 17, 07:32 PM

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতিসহ ৮২ নেতাকর্মী জামিনে মুক্ত । ।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতিসহ ৮২ নেতাকর্মী জামিনে মুক্ত । ।

 

নিউজ ডেস্কঃ কুলিয়ারচর থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা দুটি পৃথক মামলায় এক মাস কারাভোগের পর কেন্দ্রিয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমসহ ৮২ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন। গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ থেকে জামিন পাওয়ার পর আজ শুক্রবার সকালে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে তাঁরা মুক্তি পান। জামিনে মুক্তি পাওয়াদের মধ্যে মো. শরীফুল আলম ছাড়াও কুলিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মেজবাহুল হক, কুলিয়ারচর পৌরসভার কাউন্সিলর ও উপজেলা যুবদল সভাপতি আজহার উদ্দিন লিটন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহ আলমসহ কুলিয়ারচর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন।

মো. শরীফুল আলমসহ নেতাকর্মীরা জামিনে মুক্তি পাচ্ছেন, এই খবরে সকাল থেকেই জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উল্লেখ্যযোগ্য সংখ্যক নেতাকর্মী সকালেই কারাফটকে ভীড় জমান। সকাল সাড়ে ৯টার দিকে জেলা কারাগার থেকে নেতাকর্মীদের মুক্তি পাওয়ার পর পুরাতন স্টেডিয়ামে তাদের ফুলেল সংবর্ধনা দেয়া হয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি আলী মোহাম্মদ ও আমিরুজ্জামান, যুগ্মসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মবিন ও অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, মো. নাজমুল আলম ও আমিনুল ইসলাম আশফাক, ভৈরব পৌরসভার সাবেক মেয়র হাজী মো. শাহীন, অ্যাডভোকেট মো. শাহ আলম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন, আহ্বায়ক তারিকুজ্জামান পার্নেল প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন