News71.com
 Bangladesh
 10 Feb 17, 07:04 PM
 228           
 0
 10 Feb 17, 07:04 PM

নতুন ইসির দায়িত্ব জনগণের আস্থা অর্জন করা ।। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য ড. এমাজ উদ্দিন

নতুন ইসির দায়িত্ব জনগণের আস্থা অর্জন করা ।। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য ড. এমাজ উদ্দিন

 

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ বলেছেন, নতুন নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব হচ্ছে জনগণের আস্থা অর্জন করা। এ কমিশনের সামনে অগ্নিপরীক্ষা আসছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হতে এখন থেকেই তাদের চেষ্টা চালিয়ে যাওয়া উচিৎ।

আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বীরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে বীরগাঁও সূর্যতরুণ সংগঠনের আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বীরগাঁও সূর্যতরুণ সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক তকদির হোসেন জসিম, দপ্তর সম্পাদক এস কে সাদী, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ব বিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার আজিজুল হক। অনুষ্ঠানে ৭২ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন