News71.com
 Bangladesh
 10 Feb 17, 02:23 PM
 307           
 0
 10 Feb 17, 02:23 PM

সোর্স আর অসাধু পুলিশ দ্বারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ । ।

সোর্স আর অসাধু পুলিশ দ্বারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ । ।

 

নিউজ ডেস্কঃ পুলিশের সোর্সদের দ্বারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। তল্লাশির নামে সোর্সরা সাধারণ মানুষের পকেটে মাদক ঢুকিয়ে তাদের ফাঁসিয়ে দিচ্ছে। আবার টাকা নিয়ে মধ্যস্থতা করে ছেড়ে দিচ্ছে অপরাধীকে। এ যেন শাপ হয়ে দংশন করে আবার ওঝা হয়ে ঝেড়ে দেয়ার মতো অবস্থা! কিছু অসাধু পুলিশ যেমন সোর্সদের ব্যবহার করে অনৈতিক সুবিধা নিচ্ছে, তেমনি সোর্সরাও অনৈতিক কাজে নাম ভাঙাচ্ছে পুলিশের। সূত্র জানায়, অস্ত্র ও মাদক উদ্ধারে পুলিশের সোর্স প্রয়োজন হয়। এজন্য পুলিশের নিয়মিত বাজেটের একটা অংশ সোর্সমানি হিসেবে বরাদ্দ থাকে। কিন্তু এ সোর্সমানির টাকা কখনো সোর্সদেরকে দেয়া হয় না বলে অভিযোগ রয়েছে। ফলে তারা পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসা করেই তাদের পাওনা পুষিয়ে নেয়। এ কারণে সোর্সরা কখনো ওই টাকা দাবি করে না।

তাই গত বছর পুলিশ সদর দফতর থেকে কথিত সোর্সদের বিষয়ে সতর্ক করা হয়েছিল পুলিশ সদস্যদের। সোর্স যাচাই ও তাদের সাহায্য নেয়ার ক্ষেত্রে আরো সচেতন হওয়ার কথা বলেছেন পুলিশ কর্মকর্তারা। ডিএমপি’র ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা জানান, কাগজপত্রে পুলিশ সোর্স বলে কোনো শব্দ নেই। এসব সোর্সের বিষয়ে ডিএমপি সদর দফতর থেকে রাজধানীর থানাগুলোয় চিঠি দিয়ে সোর্স নামধারী এসব অপরাধীর বিষয়ে ওসিদের সতর্ক হতে বলা হয়েছে।

তবে সোর্সমানির বিষয়ে কোনো মন্তব্য করেননি পুলিশ সদর দফতরের এডিশনাল ডিআইজি (ফিন্যান্স অ্যান্ড বাজেট)। তিনি এ বিষয়ে  বলেন, তথ্য কর্মকর্তার কাছে এ বিষয়ে খোঁজ নিতে। পরবর্তী সময়ে পুলিশ সদর দফতরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহছান বলেন, তিনি এডিশনাল ডিআইজি’র সঙ্গে কথা বলে জানাবেন। অভিযোগ রয়েছে, সোর্সরা অপরাধী শনাক্ত ও মামলা তদন্তে পুলিশকে যতটা সহযোগিতা করেন, তারও বেশি ব্যক্তিগত স্বার্থ হাসিল করে থাকেন। সোর্সরা কোনো বাহিনীর স্বীকৃতি কোনো সদস্য নন। বাহিনীর সদস্যরা ব্যক্তিগতভাবে সোর্স নিয়োগ দিয়ে থাকে।

সূত্র জানায়, পুলিশ সোর্সরা অসাধু পুলিশের সঙ্গে গোপন আঁতাত করে নির্ধারিত হারে কমিশন পাওয়ার শর্তে তথ্য দেয়। এসব তথ্যের ভিত্তিতে সুযোগ বুঝে হানা দেয় অসাধু পুলিশ ও তার সোর্সরা। পরে সোর্সরাই মধ্যস্থতা করে ছাড়িয়ে আনে তাদের। সাদা পোশাকে এসব অভিযানের সময় গাড়িতে অবস্থা নেয় সোর্সরা। এদের হাতে অনেক সময় হাতকড়াসহ পুলিশের ব্যবহত বিভিন্ন সরঞ্জাম দেখা যায়। ফলে সাধারণ মানুষ তাদের অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মনে করে।

রাজধানীর কদমতলী-শ্যামপুর এলাকায় আনু ও রাসেল নামে দুই সোর্সের বিষয়ে একটি সূত্র জানায়, এরা নিজেদের পকেটে সবসময় মাদক বহন করে। পুলিশি তল্লাশির সময় সাধারণ মানুষের পকেটে মাদক ঢুকিয়ে দিয়ে তারা মানুষকে ব্লাকমেইল করে। পরে মামলা ও থানায় নিয়ে যাওয়ার ভয় দেখিয়ে পুলিশকে দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়। যার ভাগ পায় অসাধু পুলিশও।

গত বছরের ৩ ফেব্রুয়ারি রাজধানীর শাহআলীতে চাঁদার দাবিতে চা দোকানদার বাবুল মাতুব্বরকে পুলিশের সামনেই পুড়িয়ে মারে পুলিশের সোর্স দেলোয়ার, আয়ুব আলী ও রবিনসহ কয়েকজন। এ ঘটনায় ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। প্রত্যাহার করা হয় সংশ্লিষ্ট থানার ওসিকে। পরবর্তী সময়ে বাবুলের ছেলে রাজু জানান, সোর্স দেলোয়ারের হাতে সবসময় হাতকড়া দেখে তারা সবাই তাকে পুলিশই ভাবত।

একই বছরের ১৭ জানুয়ারি কাফরুল এলাকায় সাবেক এক সিনিয়র সহকারী সচিবের ছেলের পকেটে হাত দিয়ে ইয়াবা দিয়ে দেন পুলিশের দুই সোর্স। পরবর্তী সময়ে পুলিশ ওই ছেলেকে আটক করে মিরপুরের বিভিন্ন এলাকায় ঘুরায়। এক লাখ টাকা চাঁদা দাবি করে। পরবর্তী সময়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন