News71.com
 Bangladesh
 10 Feb 17, 01:57 PM
 289           
 0
 10 Feb 17, 01:57 PM

সারাদেশের স্কুল ও কলেজে ২০০১ টি ডিজিটাল ল্যাবের প্রশিক্ষণ কর্মসূচী শুরু । ।  

সারাদেশের স্কুল ও কলেজে ২০০১ টি ডিজিটাল ল্যাবের প্রশিক্ষণ কর্মসূচী শুরু । ।     

 

নিউজ ডেস্কঃ সারাদেশের স্কুল ও কলেজে ২০০১ টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের পরিচালনা ও তথ্য প্রযুক্তিতে দক্ষ ২৪,০০০  মানবসম্পদ তৈরির লক্ষ্যে আজ থেকে শুরু হল প্রশিক্ষণ কর্মসূচী। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ২০ টি স্কুল ও কলেজের ২০ জন ইয়াং বাংলা ল্যাব কো-অর্ডিনেটর ও প্রতিটি  শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের পক্ষে একজন আই টি শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নেন। তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক ও ঢাকা জেলা প্রশাসক মোহাম্মাদ সালাহ্‌উদ্দিন।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও আইসিটি ডিভিশনের মধ্যে ২০০১ টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুসারে সিআরআই-এর ইয়ুথ প্ল্যাটফর্ম ইয়াং বাংলা প্রতিটি ল্যাবে ২ জন করে কো-অর্ডিনেটর ও ১০ জন করে ভলেন্টিয়ার প্রশিক্ষিত হবে। ২০১৮ সালের মধ্যে ইয়াং বাংলা মোট ২,১০,০০০ জন তথ্য প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ স্কুল ও কলেজের আই টি প্রশিক্ষক তৈরি করবে। শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রশিক্ষকদের এই প্রশিক্ষণ সারাদেশে জেলা ও সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত হবে বলে সিআরআই-এর সহকারী সমন্বয়ক তন্ময় আহমেদ জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন