News71.com
 Bangladesh
 10 Feb 17, 10:16 AM
 229           
 0
 10 Feb 17, 10:16 AM

মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬ আসামি গ্রেফতার ।।

মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬ আসামি গ্রেফতার ।।

 

নিউজ ডেস্কঃ মেহেরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্নস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে মাদক মামলায় ৫ জন, সংঘর্ষের মামলায় দুইজন ও আদালতের পরোয়ানাভুক্ত জিআর ও সিআর মামলার ৯ জন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন