
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৫,৮৯,২৫০ টাকা জরিমানা ও ৪২২৫টি মামলা করেছে। এ সময় ৬৩ টি গাড়ি ডাম্পিং ও ৫৯৫ টি গাড়ি রেকারও করা হয়। হাইড্রোলিক হর্ণ, হুটার বেকন লাইট, উল্টোপথে চলাচল ও কালো গ্লাস ব্যবহার করার কারণে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানানো হয়েছে ট্রাফিক বিভাগ হতে। গতকাল ০৮ই ফেব্রুয়ারি বুধবার ঢাকা মহানগরীর ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয় ।