
নিউজ ডেস্কঃ কক্সবাজারের মহেশখালীতে বিশাল মদের ভান্ডারের সন্ধান পাওয়া গিয়েছে। উপজেলা প্রশাসনের মোবাইল কোট পরিচালনায় ২৫টি ড্রাম ভর্তি প্রায় ১০হাজার লিটার দেশীয় তৈরি বাংলা মদ জব্দ করা হয়েছে। এ সময় বাপ্পী রানী দে নামের এক মদ বিক্রেতা নারী এবং ২ সেবনকারীকে আটক করা হয়েছে। আজ ৯ই ফেব্ররুয়ারি বৃহস্পতিবার রাত ১০টায় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেস মোহাম্মদ আবুল কালামের নেতৃত্বে মহেশখালী পৌরসভাস্থ বলরামপাড়ায় মদের কারখানায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলো মহেশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রদীপ কুমার দাশ (পিপিএম বার) ও ওসি তদন্ত নাজমুল হক কামাল, এস আই শহিদুল ইসলামের নেতৃত্বে ২০জনের একটি দল ।
উপস্থিতি টের পেয়ে মদের কারখানার মালিক গৌলহরি দে ও অপরাপর সহযোগীরা পালিয়ে যায়। এ সময় বাপ্পী রানী দে নামে একজন বিক্রেতা ও নুর ইসলাম নামে ২ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে ৩টি মাদকের মামলা রয়েছে বলে মহেশখালী থানার ওসি প্রদীপ জানিয়েছেন। অভিযানের সময় ১৫টি বড় ডেকচি, ১৫০টি বাংলা মদ ভর্তি টাইগার বোতল, ১১টি কন্টিনার, গুড়, চুরাম ও বালতি উদ্ধার করে। স্থানীয় কাউন্সিলর রতন কান্তি দে এ ধরনের অভিযান পরিচালনা করা জন্য উপজেলা প্রশাসন ও পুলিশকে ধন্যবাদ জানান। আগামীতে আরো অভিযান পরিচালনা করার অনুরোধ করেন ।
বলরাম পাড়া এলাকা দিয়ে প্রতিদিন স্কুল কলেজ, মাদরাসার কয়েকশত শিক্ষার্থী যাওয়া আসা করে। মাদকের উপদ্রব বেড়ে যাওয়ায় অসংখ্য ঘটনা ঘটেছে। উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম বলেন, মাদক ক্রয় বিক্রয় ও বিপনন এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ধৃতদের মাদক আইনে সাজা প্রদান করার হবে বলে জানান ।