News71.com
 Bangladesh
 09 Feb 17, 10:50 PM
 243           
 0
 09 Feb 17, 10:50 PM

রাজধানীর গুলিস্তান থেকে নারী কাউন্সিলরের কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাই । ।

রাজধানীর গুলিস্তান থেকে নারী কাউন্সিলরের কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাই । ।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলিস্তানে ডেমরার এক নারী কাউন্সিলরের কান ছিড়ে তার দুল ছিনিয়ে নিয়ে গেছে এক যুবক। আজ রাতে এ ঘটনার পর নারী কাউন্সিলার মিতা চৌধুরী (৪০) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িতকে আটক করতে পারেনি পুলিশ।কাউন্সিলর মিতা চৌধুরী জানান, তিনি ডেমরার সারুলিয়া ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সপরিবারে থাকেন ডেমরার সারুলিয়ায়। পল্টন থেকে বোন নুসরাত জাহানের সঙ্গে রিকশায় গুলিস্থানে আসেন মিতা চৌধুরী। রাত ৮টার দিকে রিকশা ভাড়া দেয়ার সময় এক যুবক মিতার কানের লতি ছিড়ে স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যায়। পরে মিতাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন তার বোন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন