News71.com
 Bangladesh
 09 Feb 17, 10:27 PM
 233           
 0
 09 Feb 17, 10:27 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের পথে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ।। সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের পথে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ।। সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

 

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন, শান্তি, গণতন্ত্রের পথে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। গত ২৪শে জানুয়ারি চিফ হুইপ আ স ম ফিরোজ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে হুইপ মাহাবুব আরা বেগম গিনি তা সমর্থন করেন। গত ২২শে জানুয়ারি দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন ।

রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আজ ১২তম দিনে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, সরকারি দলের সুবিদ আলী ভূইয়া, বেগম আয়শা ফেরদৌস, সলিম উদ্দিন তরফদার, বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, বি এম মোজাম্মেল হক, সিরাজুল ইসলাম মোল্লাহ, আবদুল ওহাব ও জাসদের নাজমুল হক প্রধান আলোচনায় অংশ নেন। আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, ২০০৬-০৭ সালের দিকে বিশ্বব্যাপী শুরু হওয়া অর্থনৈতিক মন্দা থেকে পৃথিবী এখনও মুক্ত হয়নি ।

এ অবস্থার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র বজায় রেখে দেশ এগিয়ে চলছে। এ মুহূর্তে শান্তি ও স্থিতি বিরাজ করছে। ২০১৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি দেশব্যাপী অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল এবং নির্বাচন পরবর্তী সময়েও বেগম জিয়া ঘোষণা করেছিল যে, সরকারকে উত্খাত না করে তিনি ঘরে ফিরবেন না। ৩ মাসেরও বেশি সময় ধরে গাছ কাটা, রেললাইন উপড়ে ফেলা, রেললাইন ও সড়ক-মহাসড়কে যাত্রীদের ওপর আগুন নিয়ে ঝাঁপিয়ে পড়া, এমনকি পবিত্র শবেবরাতের রাতে চান্দিনায় বাসে পেট্রোল বোমা হামলা চালিয়ে মানুষ মারতেও তাদের হাত কাঁপেনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন