News71.com
 Bangladesh
 09 Feb 17, 09:12 PM
 245           
 0
 09 Feb 17, 09:12 PM

দেশের বেকারত্ব কমলে অনেক সমস্যার সমাধান হবে ।। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী চুমকি

দেশের বেকারত্ব কমলে অনেক সমস্যার সমাধান হবে ।। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী চুমকি

 

নিউজ ডেস্কঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশে যত বেশি কলকারখানা হবে তত দেশের উন্নতি হবে। পাশাপাশি দেশের বেকার শ্রেণিদের কর্মসংস্থানের সুযোগ হবে। আর এতে করে সকল শ্রেণি পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে। দেশের বেকারত্ব কমে আসলে অনেক সমস্যার সমাধান হবে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নে খলাপাড়ায় স্কাসটেল গ্রুপের এবিএল গার্মেন্টস এমিকো কারখানা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

মেহের আফরোজ চুমকি বলেন, মাথাপিছু আয় বৃদ্ধির পেছনে নারীদের আত্মকর্মসংস্থান জড়িত। বর্তমানে ৪০ শতাংশ নারী গার্মেন্টসে কাজ করছেন। পাশাপাশি অন্যান্য কর্মের সঙ্গে নারীরা তাদের মেধায় এগিয়ে যাচ্ছে। নারীরা এগিয়ে আসায় দেশের মাথাপিছুর আয়ও বেড়েছে। এ সময় এমিকো কোম্পানির ভাইস চেয়ারম্যান মি. এলান চাং, জেনারেল ম্যানেজার নিশাল পেরেরা, এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার সোলেমান আক্তার, সিআরসিসি মার্কেটিং ডিরেক্টর মি. ইয়াং জি, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন