News71.com
 Bangladesh
 09 Feb 17, 12:35 AM
 242           
 0
 09 Feb 17, 12:35 AM

শিশুদের জন্য বরাদ্দকৃত অর্থ সঠিক ব্যবহার নিশ্চিতের আহ্বান জানালেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া

শিশুদের জন্য বরাদ্দকৃত অর্থ সঠিক ব্যবহার নিশ্চিতের আহ্বান জানালেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া

নিউজ ডেস্ক; মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দকৃত বাজেট শিশুদের কল্যাণে সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা সে বিষয়ে মন্ত্রণালয়গুলোর মনিটরিং ব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বী মিয়া। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনের আইপিডি সম্মেলন কক্ষে শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের বাজেট বরাদ্দ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

ডেপুটি স্পীকার বলেন, বর্তমান সরকার শিশু বান্ধব সরকার। শিশুদের কল্যাণে সরকার নানবিধ সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন। চলতি অর্থবছরেও শিশুদের কল্যাণে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। সরকার অবশ্যই আর্থিক সুবিধা প্রদান করবে। কিন্তু সম্পদের সঠিক ব্যবহার করতে মানুষকে সচেতন হতে হবে। এসময় তিনি অভিভাবক ছেড়ে যেসব শিশু অন্যত্র কাজের সঙ্গে সম্পৃক্ত বা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে তাদের নাম ও ঠিকানা স্থানীয় ইউনিয়ন পরিষদে নিবন্ধনের ওপর গুরুত্বারোপ করেন।
ককাসের সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপির সভাপতিত্বে সভায় এমপিদের মধ্যে বক্তব্য রাখেন- ডা. এনামুর রহমান, আবুল কালাম আজাদ, শামসুল আলম দুদু, মনোরঞ্জন শীল গোপাল, কাজী রোজী, উম্মে রাজিয়া কাজল, জেবুন্নেসা আফরোজ, উম্মে কুলসুম স্মৃতি, লুৎফা তাহের, হোসনে আরা লুৎফা ডালিয়া, কামরুন্নাহার চৌধুরী প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন