
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জ জেলা পুলিশ গতকাল মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে ১৫৫ পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে। আজ দুপুরে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম সাংবাদিকদের এ তথ্য জানান। জেলা গোয়েন্দা শাখা, জেলা বিশেষ শাখা ও মানিকগঞ্জ সদর পুলিশ যৌথ উদ্যোগে একটি সম্মিলিত পুলিশ দল মানিকগঞ্জ শহরের বিভিন্ন স্থানে এ সাড়াশি অভিযান পরিচালনা করেন ।
অভিযানে নগর ভবন রোডের বাসিন্দা মোঃ নূরে আলম সিদ্দিকের ছেলে মেহেদী হাসান (নূরু) বিপাশকে (২৮) ১০০পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৫০০০/-টাকাসহ আটক করে। এছাড়া দক্ষিণ সেওতা বাসিন্দা গোলাম মহিয়ার খান সিপারের ছেলে গোলাম ছাব্বির খা ওরফে জনি (৩২) কে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা ট্যাবলেট বিক্রির নগদ ৯৯১০ টাকা, শহিদ রফিক সড়কের বাসিন্দা আক্কাস আলীর ছেলে সাব্বির রহমান রাজু ওরফে ব্লাক রাজু ও তার স্ত্রী (২৮) রুমি আক্তারে কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যালেট, পশ্চিম দাশড়ার বাসিন্দা (দুধ বাজার) পলাশ দাসের ছেলে লিটন দাস (৩০) ও তার স্ত্রী(২১) বিথী দাসের কাছ থেকে ১৯ পিস ইয়াবা সহ গ্রেফতার করেন ।
অভিযানে সর্বমোট ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট যার বর্তমান মূল্য ৪৬,৫০০ টাকা এবং বিক্রির নগদ ১৪,৯১০ টাকা উদ্ধার করা হয়। সেইসঙ্গে ৬ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এবং বিক্রির নগদ টাকা সংক্রান্তে আইনগত ব্যাবস্থা নেয়া হয়েছে। সংবাদ সমেলনে অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, ডিএসবির সহকারী পুলিশ সুপার মো:হামিদুর রহমান সিদ্দিকী পিপিএম,ডিবির অফিসারইনচার্জ রবিউল ইসলাম, মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্ত্তী, সাংবাদিক সমিতির সভাপতি মতিইর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ ।