
নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।আজ বুধবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের আছার বনিয়া সংলগ্ন নাফনদে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, ইয়াবার চালান পাচারের খবর পেয়ে বিজিবির একটি দল ৩ নং স্লুইস গেইট সংলগ্ন নাফ নদে অভিযান পরিচালনা করে। এসময় পাচারকারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার দাম প্রায় চার কোটি ৫০ লাখ টাকা।