News71.com
 Bangladesh
 08 Feb 17, 09:26 PM
 321           
 0
 08 Feb 17, 09:26 PM

গাজীপুরস্থ টঙ্গীর ট্যাম্পাকো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা চেক পাচ্ছেন আগামীকাল বৃহস্পতিবার ।। কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক

গাজীপুরস্থ টঙ্গীর ট্যাম্পাকো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা চেক পাচ্ছেন আগামীকাল বৃহস্পতিবার ।। কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক

 

নিউজ ডেস্কঃ গাজীপুরস্থ টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডে অগ্নিকাণ্ডে নিহত ও আহতরা ক্ষতিপূরণের চেক পাচ্ছেন আগামীকাল বৃহস্পতিবার (৯ই ফেব্রুয়ারি)। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ চেক তুলে দেবেন। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে এ টাকা দেয়া হবে । মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর ২০১৬ এর ১০ তারিখে গাজীপুরস্থ টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডের অগ্নিকাণ্ডে ৩২ জন নিহত ও ৪০ জন গুরুতর আহত হন।

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল এর সিদ্ধান্ত অনুযায়ী নিহত প্রতিজন শ্রমিকের পরিবারকে ২ লাখ, গুরুতর আহতদের চিকিৎসা বাবদ ৫০ হাজার এবং আহতদের ৩৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে । নিহত ও আহতসহ মোট ৭২ জন শ্রমিক পরিবারের মধ্যে আহত একজনের ৫০ হাজার টাকা আগেই দেয়া হয়েছে। ফলে বাকি ৭১ জনের পরিবারের মধ্যে মোট ৮২ লাখ ১৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন