News71.com
 Bangladesh
 08 Feb 17, 09:03 PM
 195           
 0
 08 Feb 17, 09:03 PM

নির্বাচনের রেফারি ঠিক হয়ে গেছে, সাহস থাকে মাঠে আসেন খেলা হবেই । ।  মোহাম্মদ নাসিম  

নির্বাচনের রেফারি ঠিক হয়ে গেছে, সাহস থাকে মাঠে আসেন খেলা হবেই । ।  মোহাম্মদ নাসিম   

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) গঠনপ্রক্রিয়া স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়েছে মন্তব্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রেফারি যখন ঠিক হয়ে গেছে, খেলা হবেই। উন্নয়ন, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা চাইলে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দিতে হবে। তা না হলে দেশে আবার হাওয়া ভবন হবে, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের জন্ম হবে। নোয়াখালীর বেগমগঞ্জে গতকাল মঙ্গলবার জননেতা নুরুল হক আধুনিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সুধী সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসনকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘বেগম জিয়াকে বলব, যদি সাহস থাকে মাঠে আসেন, খেলা হবে।মাঠ ছেড়ে পালিয়ে যাবেন না। গত নির্বাচনের আগে খালেদা জিয়া বলেছিলেন নির্বাচন হবে না। নির্বাচন বন্ধ করতে জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যা সবই করেছেন। কিন্তু তারপরও নির্বাচন হয়েছে।’ স্থানীয় ব্যক্তিদের উদ্দেশে স্বাস্থমন্ত্রী বলেন, জননেতা নুরুল হক আধুনিক হাসপাতাল নির্মাণের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, সিভিল সার্জন কার্যালয়ের ভবন নির্মাণ, সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র নির্মাণে আরও প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। নৌকায় ভোট দিতে হবে। তাহলে আরও উন্নয়ন হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নোয়াখালী-২ আসনের সাংসদ মোরশেদ আলম, লক্ষ্মীপুরের সাংসদ শাহজাহান কামাল, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম জাফর উল্যাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী, সাবেক সভাপতি মো. হানিফ, মেডিকেল কলেজের অধ্যক্ষ মলয় কান্তি চক্রবর্তী, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন প্রমুখ। সুধী সমাবেশ শেষে বিকেলে স্বাস্থ্যমন্ত্রী জেলা শহরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন