News71.com
 Bangladesh
 08 Feb 17, 08:49 PM
 366           
 0
 08 Feb 17, 08:49 PM

তালা উপজেলার পার মাদরায় এস.ডি.এফ `র' নগদ অনুদানের অর্থ বিতরণ ।।

তালা উপজেলার পার মাদরায় এস.ডি.এফ `র' নগদ অনুদানের অর্থ বিতরণ ।।

 

নিউজ ডেস্কঃ তালা উপজেলার পার মাদরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)এর সহযোগিতায় ৪জন সহায় সম্বলহীনদের মাঝে এককালীন অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বুধবার ৮ই ফেব্রুয়ারি বিকেলে পার মাদরা গ্রাম সমিতির অফিস প্রাঙ্গনে বিশ্বব্যাংক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে ৪ জনের মাঝে ৫হাজার টাকা করে সর্বমোট ২০হাজার টাকা অনুদান বিতরণ করা হয় ।

মোহন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৬নং মাগুরা ক্লাস্টার অফিসার রবিউল আলম ,মাগুরা ইউপি সদস্য সমীরণ বিশ্বাস সহ সিপি তারাজুল ইসলাম,ললিতা সরকার ,রঞ্জিতা গাইন প্রমুখ । বক্তব্যে ক্লাস্টার অফিসার বলেন ,এসডিএফের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া ,সুবিধাবঞ্চিত দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়ন ও জীবনমান উন্নয়ন ,দক্ষতা বৃদ্ধি ,নারীর ক্ষমতায়ন ও টেকসই গ্রামীণ প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন সাধন করা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন