News71.com
 Bangladesh
 08 Feb 17, 08:42 PM
 199           
 0
 08 Feb 17, 08:42 PM

বিএনপি সম্পূর্ণ অনাবশ্যকভাবে ইসিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে ।। ওয়ার্কার্স পার্টি

বিএনপি সম্পূর্ণ অনাবশ্যকভাবে ইসিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে ।। ওয়ার্কার্স পার্টি

নিউজ ডেস্ক; বিএনপি ও ২০ দল সম্পূর্ণ অনাবশ্যকভাবে নতুন নির্বাচন কমিশনকে (ইসি) প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ওয়ার্কার্স পার্টি। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি এ অভিযোগ করেছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক যৌথ বিবৃতিতে বলেন, মহামান্য রাষ্ট্রপতি অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছেন।

এটি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তবে নতুন নির্বাচন কমিশনকে তাদের কাজ দিয়েই জনগণের আস্থা অর্জন করতে হবে। ওয়ার্কার্স পার্টি আশা করে, এই নির্বাচন কমিশনে নির্বাচন সম্পর্কে যে সব অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন, তাঁরা তাঁদের অভিজ্ঞতা দিয়ে নির্বাচন কমিশনকে সমৃদ্ধ করতে পারবেন। নির্বাচন কমিশনের যথেষ্ট ক্ষমতা রয়েছে, কেবলমাত্র প্রয়োগেই সমস্যা। তা ছাড়া নির্বাচন কমিশনকে রাজনৈতিক দল, সরকার ও প্রশাসনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন পরিচালনার ক্ষেত্রে সহযোগিতাও করতে হবে। নির্বাচন কমিশন যথাযোগ্যভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে বলে ওয়ার্কার্স পার্টি আশা করে। সাবেক সচিব নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার করে নতুন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি। এই কমিশনকে প্রশ্নবিদ্ধ করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট বলেছে, নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন