News71.com
 Bangladesh
 08 Feb 17, 07:37 PM
 204           
 0
 08 Feb 17, 07:37 PM

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় গুরুত্ব দিচ্ছে ।। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় গুরুত্ব দিচ্ছে ।। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

 

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাকে অন্যতম বড় ইস্যু হিসেবে চিহ্নিত করে তা মোকাবিলায় বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। আজ বুধবার ঢাকায় সফররত সুইডিশ বামপন্থি সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি তাদের এ কথা বলেন। প্রতিনিধিদলের সদস্যরা হলেন, জেন্স হোম ও নোশি ডাগোস্টার। সাক্ষাতকালে তারা জলবায়ু পরিবর্তন, পরিবেশ, গৃহায়ন নীতিমালা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন ।

ড. শিরীন শারমিন বলেন, সরকার নিজস্ব অর্থায়নে জলবায়ু তহবিল গঠন করেছে। এ তহবিল থেকে নদী শাসন, নদী দূষণরোধ, সাইক্লোন সেল্টার নির্মাণ, উপকূলীয় এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, দুর্যোগকালীন খাদ্য সাহায্য ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। যে কারণে এদেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অনেক সফলতা এসেছে ।

সফররত সংসদীয় প্রতিনিধিদল নিজস্ব অর্থায়নে জলবাযু তহবিল গঠন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের সফলতার ভূয়সী প্রশংসা করে বলেন, এই বৈশ্বিক সমস্যা মোকাবিলায় বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে। সফররত সংসদীয় প্রতিনিধিদল নিজস্ব অর্থায়নে জলবাযু তহবিল গঠন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের সফলতার ভূয়সী প্রশংসা করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন