News71.com
 Bangladesh
 08 Feb 17, 07:23 PM
 241           
 0
 08 Feb 17, 07:23 PM

সীমান্ত জেলে হত্যার ঘটনায় মিয়ানমারকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ  । ।

সীমান্ত জেলে হত্যার ঘটনায় মিয়ানমারকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ  । ।

 

নিউজ ডেস্কঃ টেকনাফে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নিহত জেলের মৃত্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। কোনো প্রকার বিনা উস্কানিতে এই ধরণের ঘটনা দুই প্রতিবেশী দেশের মধ্যে পারস্পারিক আস্থা ও সমঝোতার পরিবেশ গড়তে বাধাগ্রস্ত করবে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিবাদ পত্রে বলা হয়, গত সোমবার কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে এক জেলেকে গুলি ও অপর একজন জেলেকে আহত করার প্রতিবাদ করেছে বাংলাদেশ। এ বিষয়ে আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি কূটনৈতিক প্রতিবাদ পত্র ঢাকার মিয়ানমার দূতাবাসে পাঠানো হয়।

প্রতিবাদ পত্রে উল্লেখ করা হয়, কোনো প্রকার বিনা উস্কানিতে বাংলাদেশের নিরীহ জেলেদের ওপর আক্রমণ চালিয়েছে মিয়ানমার পক্ষ। এর আগেও ২৭ ডিসেম্বর সেন্টমার্টিন দ্বীপের কাছে বাংলাদেশী নিরীহ জেলেদের ওপর হামলা চালিয়েছিল মিয়ানমার। তবে কোনো প্রকার বিনা উস্কানিতে এই ধরণের হামলা দুই প্রতিবেশী দেশের মধ্যে আস্থা ও সমঝোতার পরিবেশ তৈরিতে বাধাগ্রস্ত করবে বলে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ। এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সূত্র জানায়, কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীতে সোমবার সকালে মিয়ানমারের বিজিপির গুলিতে নিহত হন নুরুল আমিন (২৬)। এছাড়াও গুলিবিদ্ধ হন মর্তুজা হোসেন (২৪) সোমবার ভোরে দিকে নাফ নদীর নাজিরপাড়া পয়েন্টে মাছ ধরতে যান তারা। এসময় হঠাৎ করেই বিজিপির ৬-৭ জন সদস্য একটি স্পিডবোটে বাংলাদেশ জলসীমায় ঢুকে নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে। এসময় গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন। আর মর্তুজা হোসেনের পিঠে গুলি লাগে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন