News71.com
 Bangladesh
 08 Feb 17, 06:44 PM
 218           
 0
 08 Feb 17, 06:44 PM

রাজশাহীর পুঠিয়ায় ৪০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার, পাঁচ জনকে কারাদণ্ড । ।

রাজশাহীর পুঠিয়ায় ৪০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার, পাঁচ জনকে কারাদণ্ড । ।

নিউজ ডেস্কঃ রাজশাহীর পুঠিয়ায় ৪০ হাজার ২৫০ লিটার চোলাই মদসহ পাঁচ জনকে আটক করেছে র্যাঃব। পরে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে চোলাই মদ তৈরির অপরাধে পাঁচ জনকে দুই বছর করে কারাদণ্ড দেন।আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বেলপুকুর ভড়ুয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে র্যা ব তাদের আটক করে।

দণ্ডিতরা হলেন, ভুড়ুয়াপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মাসুদ রানা, ইদ্রিস আলীর ছেলে আনারুল ইসলাম, নূরুল হকের ছেলে জিল্লুর রহমান, আলিফ মণ্ডলের ছেলে রেন্টু মণ্ডল ও জিল্লুর রহমানের ছেলে মাহাবুর রহমান।

রাজশাহী র্যা বের কোম্পানি অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা নাহার আটক পাঁচ জনকে দুই বছর করে কারাদণ্ড দেন। পরে আদালতের নির্দেশে চোলাই মদ ধ্বংস করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন