
নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতের ২৮ নারী কর্মীকে দুই দফা রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। পুনরায় রিমান্ডকতৃরা হলেন, জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি শাহনাজ বেগম (৫৬), রোকন পর্যায়ের নেত্রী নাঈমা আক্তার (৫৫), উম্মে খালেদা (৪০), জোহরা বেগম (৩৫), সৈয়দা শাহীন আক্তার (৪০), উম্মে কুলসুম (৪২), জেসমিন খান (৪৩), খোদেজা আক্তার (৩২), সালমা হক (৪৫), সাকিয়া তাসনিম (৪৭), সেলিমা সুলতানা সুইটি (৪৮), হাফসা (৫৫), আকলিমা ফেরদৌস (৩৭), রোকসানা বেগম (৫১), আফসানা মীম (২৫), শরীফা আক্তার (৫৩), রুবিনা আক্তার (৩৮), তাসলিমা (৫২), আসমা খাতুন (৩৫), সুফিয়া (৪১), আনোয়ারা বেগম (৪৬), ইয়াসমিন আক্তার (৪১), সাদিয়া (৪৫), ফাতেমা বেগম (৫১), উম্মে আতিয়া (৪৬), রুমা আক্তার (৩২), রাজিয়া আক্তার (৪২) এবং রাহিমা খাতুন (৩০)।
আসামিদের মধ্যে সাকিয়া তাসনিম জামায়াতে ইসলামীর প্রাক্তন সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছোট ভাই আলী আকরামের স্ত্রী। এর আগে গত ৬ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সভাপতি পারভীনকে (৫৫) কারাগারে পাঠিয়েছে আদালত। আসামিদের গত ৩ ফেব্রুয়ারি রিমান্ডকৃত ২৮ জনের ২ দিনের এবং গত ৬ ফেব্রুয়ারি ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ২ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানা এলাকার তাজমহল রোডের ১১/৭ নম্বর বাড়ির দোতলা থেকে জামায়াতে ইসলামের ২৮ নারী কর্মীকে আটক করে পুলিশ। পরে গত ৩ ফেব্রুয়ারি আসামি পারভীনকে গ্রেপ্তার করে পুলিশ।