
নিউজ ডেস্ক : মাগুরার শালিখায় মহাসড়কে নৈশ কোচে ‘ডাকাতির চেষ্টার সময়’ পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। গতকাল বুধবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার রামকান্তপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনায় এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানাগেছে । নিহতের নাম ওবাইদুর শিকদার বলে জানালেও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনিনি তিনি।
ওসি বলেন, “রাত আড়াইটার দিকে রামকান্তপুর এলাকায় মহাসড়কে গাছ ফেলে নৈশ কোচে ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত। টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা তাদের দিকে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।”
পরে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি, একটি রামদা ও একটি গাছ কাটার করাত উদ্ধার করার কথা বলছে পুলিশ।