News71.com
 Bangladesh
 16 Mar 16, 04:23 AM
 612           
 0
 16 Mar 16, 04:23 AM

আগামীকাল স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি।।

আগামীকাল স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি।।

নিউজ ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী শনিবার দলের জাতীয় কাউন্সিলকে ঘিরে নীতি নির্ধারণী ফোরামের এই বৈঠক হবে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে জানান, আগামীকাল রাত সাড়ে ৮টায় গুশলানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হবে।

বিএনপির দলীয় সূত্র জানায়, কাউন্সিলে আশু সংশোধনীর খসড়া স্থায়ী কমিটির এই বৈঠকে চূড়ান্ত করা হবে। ইতিমধ্যে দলের বিভিন্ন পর্যায়ের নেতা গঠনতন্ত্র ও দলীয় বিভিন্ন বিষয়ে কিছু পরিবর্তন চেয়ে নিজেদের প্রস্তাব জমা দিয়েছেন। কাউন্সিল উপলক্ষে গঠিত উপকমিটি এসব নিয়ে কিছু খসড়া প্রস্তাব তৈরি করেছে। স্থায়ী কমিটির বৈঠকে এসব খসড়া অনুমোদন করা হবে। তারপর এসব প্রস্তাব গঠনতন্ত্রে যুক্ত করার লক্ষে জাতীয় কাউন্সিলে উত্থাপন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন