News71.com
 Bangladesh
 16 Mar 16, 04:18 AM
 765           
 0
 16 Mar 16, 04:18 AM

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ ।।

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ ।।

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া লাহারপুরে সোনামসজিদ মহাসড়কে ট্রাকের নিচে চাপা পড়ে সিফাত (৬) নামে একটি শিশু নিহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। সিফাত ওই এলাকার রকির ছেলে।

প্রত্যক্ষদর্শী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানিয়েছেন , নদীতে গোসল করার জন্য দাদীর হাত ধরে মহাসড়ক পার হচ্ছিলো সিফাত। ওই মহাসড়কে এসময় শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী দু’টি ট্রাক ও একটি বাস ক্রসিং এবং ওভারটেকিং করছিলো। এসময় সিফাত হঠাৎ দৌড় দিলে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সিফাত।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কটি প্রায় দু’ঘণ্টা অবরোধ করে রাখেন এবং পাশের পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে এসে রাস্তায় আগুন জ্বালানোর চেষ্টা করেন। এ সময় রাস্তার দু’দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে প্রথমে সদর থানা পুলিশ ও পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন