
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের পদে নিয়োগ দেয়া হয়েছে সাবেক অর্থ সচিব ফজলে কবিরকে। নতুন কর্মস্থলে যোগদানের পূর্বে তিনি সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদে কর্তব্যরত আছেন।
বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছে নতুন নিয়োগ পাওয়া মি কবির বর্তমানে দাপ্তরিক কাজে ওয়াশিংটনে আছেন। আগামী ১৮ মার্চ তিনি দেশে ফিরবেন এবং তার পরপরই দায়িত্ব নেবেন।
এদিকে বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন অর্থ জালিয়াতির ঘটনায় তদন্তে সরকারের দিক থেকে তিন সদস্যের একটি কমটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
অন্য দুজন সদস্য হলেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সাবেক অতিরিক্ত সচিব গোকুল চাঁদ দাস।
এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের প্রায় ১০ কোটি ডলার চুরি হওয়া নিয়ে অব্যাহত তোলপাড়ের মধ্যে বাংলাদেশে ব্যাংকের গভর্নর আতিউর রহমান কিছুক্ষণ আগে পদত্যাগ করেন।
ঘটনার পর বাংলাদেশ ব্যাংকের রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।