News71.com
 Bangladesh
 14 Mar 16, 08:57 AM
 622           
 0
 14 Mar 16, 08:57 AM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ধর্মঘট ।।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ধর্মঘট ।।

নিউজ ডেস্ক: ৩৭তম বিসিএস (মৎস্য) ক্যাডারে উপসহকারী পরিচালক পদে মাৎস্যবিজ্ঞানের সাথে প্রাণিবিদ্যার শিক্ষার্থীদের সংযুক্তি করার প্রতিবাদে সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কালো ব্যাচ ধারণ ও অবস্থান ধর্মঘট পালন করেছে মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।

আজ সোমবার সকাল ১১ টায় মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক বিজয়’৭১ পাদদেশে অবস্থান ধর্মঘট পালন করে। অবস্থান ধর্মঘট পালন কালে মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অনতিবিলম্বে মৎস্য ক্যাডারের উপসহকারী পরিচালক পদ থেকে প্রাণিবিদ্যা বাদ দিতে হবে, না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে ।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি ৩৭ তম বিসিএসের মৎস্য ক্যাডারের উপসহকারী পরিচালক পদে ৬৪ টি শূন্য পদ উল্লেখ করে প্রজ্ঞাপনে দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। তবে ওই কারিগরি পদটিতে প্রথমবারের মত মৎস্যবিজ্ঞান অনুষদে গ্র্যাজুয়েটদের পাশাপাশি প্রাণিবিদ্যা বিভাগ থেকে ফিশারিজ গ্রুপে তকোত্তর পাশ করা শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। যার প্রতিবাদে ধারাবাহিক ভাবে আন্দোলন করে আসছে মৎস্যবিজ্ঞানের শিক্ষার্থীরা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন