
ফেনী সংবাদদাতা : ফেনীর ফুলগাজীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ফরিদ উদ্দিন (২২) নামে এক যুবককে চার দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আগ সোমবার বিকেলে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমা এ আদেশ দেন।
অভিযোগে জানাগেছে আজ সকালে নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন স্থানীয় কাঠমিস্ত্রি ফরিদ উদ্দিন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। পরে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইউএনও কিসিঞ্জার চাকমা তাকে চার দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।