
নিউজ ডেস্ক : বাগেরহাট জেলার কচুয়ায় এক প্রাইমারি স্কুল শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত স্কুলশিক্ষক তুষার কুমার দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে অভিযুক্ত ওই শিক্ষককে বরখাস্তের চিঠি পাঠানো হয়।
জানাগেছে গত শনিবার দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার সাংদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জুবায়ের পড়া না পারায় শিক্ষক তুষার কুমার দাস ডাস্টার দিয়ে তাকে বেগম মারধর করে ।
এতে অসুস্থ হয়ে পড়লে জুবায়েরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।