News71.com
 Bangladesh
 14 Mar 16, 06:16 AM
 691           
 0
 14 Mar 16, 06:16 AM

আন্তর্জাতিক বাজারে চিংড়ীর ব্রান্ড তৈরির লক্ষে ব্যাপক উদ্যোগ ।। ডুমুরিয়ায় বড়ডাঙ্গার চিংড়ী খামার পরিদর্শনে বিদেশী প্রতিনিধি

আন্তর্জাতিক বাজারে চিংড়ীর ব্রান্ড তৈরির লক্ষে ব্যাপক উদ্যোগ ।। ডুমুরিয়ায় বড়ডাঙ্গার চিংড়ী খামার পরিদর্শনে বিদেশী প্রতিনিধি

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা : বাংলাদেশের চিংড়ী শিল্পের মান উন্নয়নে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চিংড়ীকে ব্রান্ড তৈরির লক্ষে মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ ফিস এ্যান্ড শ্রিম্প ফাউন্ডেশন যৌথ উদ্যোগ গ্রহন করেছে। এলক্ষে আজ সোমবার সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বড়ডাঙ্গা গ্রামের চিংড়ী চাষের মডেল পল্লী পরিদর্শন করেন ড. সাইর‌্যাগ ফ্রাইড ব্যাংক, সিবিআই, নেদারল্যান্ডস।

এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিস এন্ড শ্রিম্প ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার, উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রি, বিএসএফএফ প্রতিনিধি মোখলেচুর রহমান, মাহফুজুর রহমান প্রমুখ।

এসময়ে উক্ত প্রতিনিধিদল বড়ডাঙ্গা গ্রামের চিংড়ী চাষীদের সাথে মতবিনিময় করেন। সভায় চাষের ক্ষেত্রে গুড এ্যাকুয়াকালচার প্রাকটিস ও ফুড সেফটি বিষয়ে আলোচনা করেন। বড়ডাঙ্গার ৫০জন চাষী ক্লাস্টার পদ্ধতিতে বিগত ২ বছর ধরে চিংড়ী চাষ করছেন।

পরে চাষীরা তাদের উৎপাদিত ঘেরে চিংড়ী ধরে দেখায়। এরপর নবনির্মিত চিংড়ী কালেকশন সেন্টার পরিদর্শন করেন। এসময়ে চাষীদের চিংড়ী উৎপাদনের কার্যক্রমে সরকারি প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন