
নিউজ ডেস্ক : বাংলাদেশ সংবাদ সংস্থা আইন-২০১৬ ও বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট আইন-২০১৬ নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া অনুমোদন দেওয়া হয়েছে সার্ক যুব সনদ প্রস্তাব। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। এর আগে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।