News71.com
 Bangladesh
 14 Mar 16, 11:15 AM
 1001           
 0
 14 Mar 16, 11:15 AM

৪ দিনের সফরে ভুটানের রাণী পেম ওয়াংচুক এখন ঢাকায় ।।

৪ দিনের সফরে ভুটানের রাণী পেম ওয়াংচুক এখন ঢাকায় ।।

নিউজ ডেস্ক : আজ সোমবার ভুটানের রাণী তিসেরিং পেম ওয়াংচুক চারদিনের সফরে ঢাকায় এসেছেন। তার সঙ্গী হিসেবে রয়েছেন দেশটির রাজকন্যা চিমি ইয়াংজোম ওয়াংচুক, ইউথ ডেভেলপমেন্ট ফান্ডের (উয়াইডিএফ) ভাইস প্রেসিডেন্টসহ উয়াইডিএফ’র আরও পাঁচ সদস্য।

সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের ড্রুক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা অবতরণ করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মিজানুর রহমান।

জানা যায়, আজই দুপুরে বঙ্গবন্ধু জাদুঘরে যাবেন রাণী তিসেরিং পেম ওয়াংচুক, বিকেলে যাবেন গুলশান এক নম্বরে অবস্থিত কুমুদিনি হ্যান্ডি ক্রাফটের একটি শো-রুমে।

এছাড়া আগামিকাল ১৫ মার্চ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। সেই সঙ্গে ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে প্রকল্প পরিদর্শনে যাবেন।

এছাড়া জাতীয় জাদুঘরসহ অন্যান্য আকর্ষণীয় স্থানও দর্শন করবেন ভুটানের রাণী। বাংলাদেশ সফর শেষ করে আগামী ১৮ মার্চ তিনি ভুটান ফিরে যাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন