News71.com
 Bangladesh
 14 Mar 16, 12:47 PM
 751           
 0
 14 Mar 16, 12:47 PM

আজ পল্লীকবি জসীমউদদীনের ৪০তম মৃত্যুবার্ষিকী

আজ পল্লীকবি জসীমউদদীনের ৪০তম মৃত্যুবার্ষিকী

নিউজ ডেস্ক : আজ সোমবার পল্লীকবি জসীমউদদীনের ৪০তম মৃত্যুবার্ষিকী।তিনি ১৯৭৬ সালের এই দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন । পরে তাঁকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর পৈত্রিক বাড়িতে তাঁর প্রিয় ডালিম গাছের তলায় দাফন করা হয়।তিনি বাঙ্গালীর মনে বেঁচে আছেন এবং থাকবেন তার ,কবিতা ও সাহিত্যের মাধ্যমে।সময় যতোই বেড়ে চলে,তাকে ততোই মনে পড়ে তার কবিতার মাধ্যমে মা'গো আমার শোলোক বলার কাজালা দিদি কই।

ঔখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে।সেই ডালিম গাছই তার প্রীয় স্থান ছিলো।এবং সেখানেই তাকে দাফন করা হয় ।এক অসামান্য কবি প্রতিভা ছিলো তার ভিতর।আমাদের সমস্ত পল্লীকে সে তার কবিতার চাদরে মুড়ে গেছেন।আর আমাদের মাঝে থেকে গেছেন চিরস্মরনীয় ।

বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী এ কবির কাব্যগ্রন্থ সোজনবাদিয়ার ঘাট, নাটক বেদের মেয়ে, কাব্যোপন্যাস নকশীকাঁথার মাঠসহ কবর, নিমন্ত্রণ, আসমানীসহ অসংখ্য কবিতা আজও পাঠকের মনে তীব্রভাবে নাড়া দেয়। পল্লীকবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকালে গোবিন্দপুর গ্রামের কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করবে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ ছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন