News71.com
 Bangladesh
 13 Mar 16, 01:21 AM
 774           
 0
 13 Mar 16, 01:21 AM

হবিগঞ্জের মাধবপুরে যুবকের লাশের সাথে আহত ১ তরুণী উদ্ধার ।।  

হবিগঞ্জের মাধবপুরে যুবকের লাশের সাথে আহত ১ তরুণী উদ্ধার ।।   

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের মাধবপুরে এক যুবকের লাশ ও আহত এক তরুনীকে উদ্ধার করা হয়েছে। গতকাল  রাত ৯ টার দিকে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে এবং তরুণী  রিমা আক্তার (১৬)কে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

এলাকাবাসী ও পুলিশ বলেন, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বখতিয়ার বাড়ির ব্রিজের কাছে রাস্তার পাশে এক যুবক ও তরুণীকে আহত অবস্থায়  পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত নামা তরুণ  (২৫)-এর গলা কাটা লাশ উদ্ধার করে।  বাঘাসুরা গ্রামের ইন্ডিয়া পাড়ার রফিক মিয়ার মেয়ে রিমা আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

থানার অফিসার ইনচার্জ(ওসি) মোল্লা মুনির হোসেন ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, নিহত তরুণের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাটি নিয়ে  তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনার খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন