News71.com
 Bangladesh
 13 Mar 16, 01:19 AM
 712           
 0
 13 Mar 16, 01:19 AM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে অস্ত্র-গুলিসহ আটক ১ ।।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে অস্ত্র-গুলিসহ আটক ১ ।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে ৮টি আগ্নেয়াস্ত্র, ১৪০টি গুলি ও ১৬টি ম্যাগজিনসহ আলাউদ্দিন (৫০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ সকাল ৮টার সময় উপজেলার রাণীহাটি এলাকা থেকে তাকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। পরে তল্লাশি করে এসব অস্ত্র-গুলি পাওয়া যায়।

আটক আলাউদ্দিন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামাটোলা গ্রামের মৃত সলিমুদ্দিনের ছেলে।

র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এএসপি সহিদার বলেন, আটককে সাংবাদিকদের সামনে হাজির করে বিস্তারিত জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন