News71.com
 Bangladesh
 13 Mar 16, 01:13 AM
 786           
 0
 13 Mar 16, 01:13 AM

হবিগঞ্জে বাহুবলে খোঁজ মিলেছে, নিখোঁজ ৪ শিশুর ।।

হবিগঞ্জে বাহুবলে খোঁজ মিলেছে, নিখোঁজ ৪ শিশুর ।।

নিউজ ডেস্কঃ হবিগঞ্জে নিখোঁজ চার শিশুকে সদর উপজেলার বালিখাল গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ৯টার দিকে নিখোঁজ নয়নের ফুফুবাড়ি  থেকে তাদের উদ্ধার করা হয়। শুক্রবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাংবাজার এলাকার বাছিরগঞ্জ পূর্ব নোয়াগাঁও হাফিজিয়া মাদরাসা থেকে রাব্বি (১৩), ইমতিয়াজ (১২), সুহানুর (১১) ও নয়ন (১২) নামে চার শিক্ষার্থী নিখোঁজ হয়।

নিখোঁজ রাব্বির চাচা মিল্লাত বলেন, কাউকে না বলে তারা চারজন নয়নের ফুফুর বাড়িতে চলে যায়। পরে খোঁজাখুজির পর তাদের উদ্ধার করা হয়। এর কিছুদিন আগে জেলার বাহুবল উপজেলায় চার শিশু নিখোঁজের পর তাদের লাশ পাওয়া যায়। এক মাসের মধ্যে আবার চার শিশু নিখোঁজের খবরে সারা হবিগঞ্জে অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন