News71.com
 Bangladesh
 13 Mar 16, 01:10 AM
 731           
 0
 13 Mar 16, 01:10 AM

সাতদফা দাবী আদায়ে রাজধানীতে ধর্মঘটে নামবে অটোরিকশা চালকরা ।।

সাতদফা দাবী আদায়ে রাজধানীতে ধর্মঘটে নামবে অটোরিকশা চালকরা ।।

নিউজ ডেস্কঃ জেল-জরিমানা বন্ধ ও দৈনিক জমা কমানোসহ সাত দফা দাবিতে সবুজ অটোরিকশা চালকদের ২৪ ঘণ্টার ধর্মঘট চলছে রাজধানীতে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল ৬টা থেকে ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা (সিএনজি) ড্রাইভার্স ইউনিয়নের ডাকে এই ধর্মঘট শুরু হয়।

আজ সকালে বাড্ডা, যাত্রাবাড়ী, মিরপুর, ধানমন্ডি এলাকায় কিছু চালক অটোরিকশা নিয়ে রাস্তায় নামলেও ধর্মঘটীদের ধাওয়া খেয়ে তারা গ্যারেজে ফিরতে বাধ্য হন।ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন আন্দোলনের পর আমরা এ ধরনের কর্মসূচি দিয়েছি। কথায় কথায় চালকদের জেল-জরিমানা, জমা ৬০০ থেকে বাড়িয়ে ৯০০ করাসহ বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে এই ধর্মঘট।

ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়ন ৫ মার্চ এই ধর্মঘটের ঘোষণা দিলে সিএনজি অটোরিকশা, মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নও এর সঙ্গে একাত্মতা ঘোষণা করে।

অটোরিকশা চালকদের ৭ দফা  দাবিগুলো হচ্ছে যথাক্রমে ...

১ # চালকদের জেল-জরিমানা বন্ধ করা

২ # কারাবন্দি সব অটোরিকশাচালকের মুক্তি

৩ # পার্কিংয়ের ব্যবস্থা না করে ‘নো-পার্কিং’ মামলা না করা

৪ #  গাড়ির ফিটনেসের ক্ষেত্রে ইকোনমিক লাইফের সীমা বাড়ানো

৫ # সরকার নির্ধারিত ৯০০ টাকা জমার ক্ষেত্রে শ্রমিক-স্বার্থ পুনর্বিবেচনা

৬ # শ্রম আইন অনুসারে সব চালকের জন্য নিয়োগপত্র বা পরিচয়পত্রের ব্যবস্থা করা

৭ # নতুন পাঁচ হাজার সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যে বিতরণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন