
নিউজ ডেস্কঃ টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী সীমান্তে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রাত সাড়ে ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এই ইয়াবার চালানগুলো উদ্ধার করা হয়। স্থানীয় ২নং বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, উদ্ধার করা ইয়াবাগুলো পরবর্তীতে ধ্বংস করা হবে।