News71.com
 Bangladesh
 12 Mar 16, 10:46 AM
 752           
 0
 12 Mar 16, 10:46 AM

স্থান জটিলতার কারনে বাণিজ্য মেলা হচ্ছে না সিলেট নগরীতে ।।

স্থান জটিলতার কারনে বাণিজ্য মেলা হচ্ছে না সিলেট নগরীতে ।।

নিউজ ডেস্কঃ  অবশেষে আন্তর্জাতিক বাণিজ্য মেলা করা থেকে পিছু হটল সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসএমসিসিআই)। সিলেট সদর উপজেলা খেলার মাঠ নিয়ে আইনী জটিলতা থাকায় আদালতের নির্দেশে মেলা থেকে পিছু হটেন চেম্বার নেতৃবৃন্দ।

আজ বিকেলে নগরীর জেল রোডে চেম্বার কনফারেন্স হলে জরুরি সংবাদ সম্মেলন করে মেলা স্থগিতের ঘোষণা দেওয়া হয় । এ ঘোষণা দেন মেলা আয়োজন কমিটির আহ্বায়ক শফিউল আলম নাদেল।

তিনি বলেন, 'মেলা নিয়ে দীর্ঘদিন মামলা চলছে। হাইকোর্ট মেলা আয়োজনে স্থগিতাদেশ দিয়েছেন। হাইকোর্টের আদেশের প্রতি সম্মান দেখিয়ে এর আয়োজন থেকে আমরা বিরত থাকছি।'

সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাসিন আহমদ, আবদুল জব্বার জলিল, হুরায়রা ইফতার হোসেন, মাহমুদ বক্স রাজন ও কাজী মকবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলা মাঠের দখলদারিত্ব ও স্বত্ব নিয়ে হাইকোর্টে মামলা চলছে। মেলার মাঠ নিয়ে সিলেট সদর উপজেলা পরিষদ এবং ভূমি মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল নোটিশ জারির পাশাপাশি সব কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। এরপর আজ আনুষ্ঠানিকভাবে মেলা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এর আগে বিতর্কিত ব্যক্তিকে মেলা আয়োজনের অনুমতি, স্টল নির্মাণের কাজ দেওয়াসহ নানা বিষয়ে বিতর্ক দেখা দেয়।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা ছিল। পরে মেলার তারিখ পরিবর্তন করে আগামী ১৪ মার্চ করা হয়। কিন্তু এখনও মেলা না হওয়ার সম্ভাবনা বেশি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন