News71.com
 Bangladesh
 11 Mar 16, 08:54 AM
 771           
 0
 11 Mar 16, 08:54 AM

আগামি ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চালু হচ্ছে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একটি অংশের উদ্বোধন।।

আগামি ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চালু হচ্ছে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একটি অংশের উদ্বোধন।।

নিউজ ডেস্ক : বহুল আলোচিত মগবাজার-মৌচাক বহুমুখী ফ্লাইওভারের তিনটি অংশের একটির উদ্বোধন হচ্ছে আগামী ২৬ মার্চ। তেজগাঁও থেকে হলিফ্যামেলি পর্যন্ত ফ্লাইওভারের এই অংশে এখন চলছে শেষ মুহূর্তের কাজ। তবে ফ্লাইওভার চালু হলেও এর নিচের রাস্তা কারা মেরামত করবে আর তা কতটুকু গাড়ি চলাচল উপযোগী থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় নাগরিকরা। তবে প্রকল্প পরিচালক আশ্বস্ত করছেন, ফ্লাইওভার চালুর আগেই নিচের রাস্তা ঠিক করে দেয়া হবে।

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণ হচ্ছে তিনটি ভাগে। এর মধ্যে ডাব্লিউ ফোর বা তেজগাঁও সাতরাস্তা থেকে মগবাজার হয়ে হলি ফ্যামিলি পর্যন্ত অংশের কাজ এগিয়েছে সবচেয়ে দ্রুত। এখন তেজগাঁও অংশ কিংবা এফডিসি থেকে মগবাজার-সবখানেই দাঁড়িয়ে গেছে এর পুরো কাঠামো।

চলছে শেষ সময়ের কিছু কাজ। লাগানো হয়েছে বৈদ্যুতিক বাতি। উল্লেখযোগ্য কাজের মধ্যে শুধু হাতিরঝিলের কাছে ফ্লাইওভারে ওঠার র‌্যাম্পটিতে ঢালাই ও কার্পেটিংয়ের কিছু কাজ এখনো বাকি। তবে সেটিও শেষ হওয়ার কথা সপ্তাহ খানেকের মধ্যেই। এর বাইরে ফ্লাইওভারের তেজগাঁও কিংবা মগবাজার অংশ গাড়ি ওঠা-নামার জন্য পুরোপুরি প্রস্তুত।

তবে ফ্লাইওভার চালুর সময় ঘনিয়ে এলেও এর নিচের রাস্তা এখনো আগের অবস্থাতেই রয়ে গেছে। কংক্রিটের স্তূপ সরানো কিংবা খানা-খন্দক মেরামত না হওয়ায় দুশ্চিন্তায় এই রাস্তা ব্যবহারকারীরা।

তবে প্রকল্প পরিচালক নাজমুল আলম বলছেন, যথাসময়ে নিচের রাস্তাটিও মেরামত করে দেবেন তারা। এদিকে ফ্লাইওভার উদ্বোধনের সঙ্গে সঙ্গে একইদিনে হাতিরঝিলের গুলশান অংশে পুলিশ প্লাজার পাশ দিয়ে নতুন একটি রাস্তারও উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর ফলে গুলশান-বাড্ডা থেকে পুলিশ প্লাজার পাশ দিয়ে হাতিরঝিলের সঙ্গে সংযুক্ত হবেন সেখানকার বাসিন্দারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন