News71.com
 Bangladesh
 09 Mar 16, 11:37 AM
 657           
 0
 09 Mar 16, 11:37 AM

বেনাপোলে সীমান্তে বিজিবি-বিএসএফ শীর্ষ পতাকা বৈঠক ।।

বেনাপোলে সীমান্তে বিজিবি-বিএসএফ শীর্ষ পতাকা বৈঠক ।।

নিউজ ডেস্কঃ যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষীদের (বিএসএফ) মধ্যে সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত  মঙ্গলবার  বিকেল ৪টা  থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেনাপোল সদর ক্যাম্প অডিটোরিয়ামে এ বৈঠক অনুষ্টিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন- যশোর রিজিয়নের স্টাফ অফিসার লে. কর্নেল রেজাউল ইসলাম, রিভার অফিসার লে. কর্নেল আল ইমরান তানভীর, ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাকসুদ ও বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার গিয়াস উদ্দিন।

বৈঠক ভারতের (বিএসএফ) পক্ষে ছিলেন- ডিআইজি ব্রিগেডিয়ার শ্রী জাস ওয়াল এর নেতৃত্বে ডিআইজি বিগ্রেডিয়ার শ্রী কেএস শাহ, ৪০ বিএসএফ অধিনায়ক কর্নেল কেএস শুক্লা, ৭৬ বিএসএফ অধিনায়ক রাজেশ কুমার ও স্টাফ অফিসার এসবি কুমার শর্মা।

বিজিবি বলেছে, সীমান্তে চোরাচালান, নারী-শিশু পাচার প্রতিরোধ, হত্যা বন্ধ ও যৌথ বিজিবি-বিএসএফ টহলে সফলতাসহ সীমান্ত সর্ম্পকিত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এসময় সীমান্তে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় উভয়ই একমত হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন