News71.com
 Bangladesh
 18 Aug 16, 06:06 PM
 312           
 0
 18 Aug 16, 06:06 PM

মেগা প্রজেক্টে স্বচ্ছতা আনতে দুদকের প্রতিনিধি থাকবে।।

মেগা প্রজেক্টে স্বচ্ছতা আনতে দুদকের প্রতিনিধি থাকবে।।

নিউজ ডেস্কঃ মেগা প্রজেক্টে স্বচ্ছতা আনতে দুদকের প্রতিনিধি রাখার চিন্তা করছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পাঁচ বছর মেয়াদী কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, ‘মেগা প্রজেক্টগুলো স্বচ্ছতার সঙ্গে হচ্ছে কি-না, এতে কোনো দুর্নীতি হচ্ছে কি-না- এসব বিষয় মনিটরিং করতে আমাদের প্রতিনিধি রাখার চিন্তা করছি’। তিনি বলেন, ‘আমাদের নিজস্ব আর্মড ফোর্স থাকার দরকার। আর এটা আইনেই আছে। অনেক সময় পুলিশের স্বল্পতার কারণে আমরা প্রয়োজনীয় সময়ে পুলিশ পাই না’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন