News71.com
 Bangladesh
 17 Oct 26, 11:21 AM
 6           
 0
 17 Oct 26, 11:21 AM

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১॥  

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১॥   

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮১ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন। তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২৯ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, তেজগাঁও বিভাগ ৭২ জন, মিরপুর বিভাগ ১৩১ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেপ্তার করেছে।অভিযানে ১০১৪৫ পিস ইয়াবা, ৬.১৭ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম তামার তার, ১০০০ পিস সাবান ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন