News71.com
 International
 02 Dec 18, 12:24 PM
 251           
 0
 02 Dec 18, 12:24 PM

মেক্সিকোয় মার্কিন কন্স্যুলেটে গ্রেনেড হামলা॥ প্রহরা জোরদার

মেক্সিকোয় মার্কিন কন্স্যুলেটে গ্রেনেড হামলা॥ প্রহরা জোরদার

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর দ্বিতীয় প্রধান শহর গুয়াদালাজারায় অবস্থিত মার্কিন কন্স্যুলেটে গ্রেনেড হামলা চালানো হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের মেক্সিকো সফরের কয়েক ঘন্টা পূর্বে এই হামলার ঘটনা ঘটেছে। মেক্সিকোর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ বলছে,স্থানীয় সময় গতকাল শনিবার সকালে এ হামলা চালানো হয়। এতে কন্স্যুলেট ভবনের একটি দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় প্রশাসন জানিয়েছে,ফেডারেল কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন