News71.com
 International
 16 Aug 26, 08:16 AM
 2           
 0
 16 Aug 26, 08:16 AM

পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনকালে গুলিতে হতাহত ৯৫॥

পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনকালে গুলিতে হতাহত ৯৫॥

আন্তর্জাতিক ডেস্ক:  পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনকালে গুলিতে এক নারী নিহত ও ৯৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৭ শিশু রয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থাগুলো।  খবর জিও নিউজের। শুক্রবার (১৪ আগস্ট) এডি ফাউন্ডেশনের এক মুখপাত্র জানান, আহতদের মধ্যে ১০ নারী, ১৭ শিশু এবং ৫৯ পুরুষ রয়েছেন। শহরের বিভিন্ন এলাকায় স্বাধীনতা দিবস উদযাপনের নামে আকাশে গুলি ছোড়ার সময় এসব হতাহতের ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টার, সিভিল হাসপাতাল ও আব্বাসি শহীদ হাসপাতালে নেওয়া হয়।

 

হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী, আব্বাসি শহীদ হাসপাতালে ২৪ জন, জিন্নাহ হাসপাতালে ৩৫ জন এবং সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারে ২৬ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, করাচির লিয়াকত, সদর, কোরাঙ্গি, মালির, আজিজাবাদ, নর্থ নাজিমাবাদ, নাজিমাবাদ, গুলবাহার, গুলশান-ই-ইকবাল, ওরাঙ্গি টাউন, জামশেদ কোয়ার্টারস ও ডিফেন্সসহ বিভিন্ন এলাকায় আকাশে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।এদিকে,গুলি ছোড়ার অভিযোগে করাচির পূর্ব, পশ্চিম ও কেন্দ্রীয় জেলা থেকে ৩০ জনের বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন