
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সমস্ত অপকর্ম বা শয়তানি বন্ধ না হওয়া পর্যন্ত বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুরোপুরি অবরুদ্ধ বা বন্ধ রাখা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের এলিট সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে আন্তর্জাতিক এই নৌপথের ওপর তাদের কঠোর নিয়ন্ত্রণ বজায় থাকবে।আইআরজিসি তাদের বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক আক্রমণের কঠোর সমালোচনা করে দাবি করেছে যে ওয়াশিংটন নিজেদের যুদ্ধক্ষেত্রের পরাজয় এবং অক্ষমতা আড়াল করার জন্য একটি অজুহাত তৈরি করেছে। মার্কিন প্রশাসন মূলত আইন অমান্যকারী বা বেআইনি জাহাজে আঘাত হানার মিথ্যা অজুহাত তৈরি করে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটির ওপর বিমান হামলা চালিয়েছে বলে তেহরানের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে।