News71.com
 International
 25 Jun 26, 12:08 PM
 8           
 0
 25 Jun 26, 12:08 PM

ইরান যুদ্ধের জন্য কংগ্রেসে বাড়তি অর্থ চাইলেন ট্রাম্প॥

ইরান যুদ্ধের জন্য কংগ্রেসে বাড়তি অর্থ চাইলেন ট্রাম্প॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে চলমান সামরিক তৎপরতার ব্যয় নির্বাহের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত ৮৭ দশমিক ৬ বিলিয়ন ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে। বুধবার (২৪ জুন) হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব কংগ্রেসে জমা দেয়। প্রস্তাবিত অর্থের বড় অংশই প্রতিরক্ষা খাতে ব্যয় করার পরিকল্পনা রয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রায় ৬৭ দশমিক ১৫ বিলিয়ন ডলার সামরিক কার্যক্রম পরিচালনা, সেনাদের সহায়তা, অস্ত্র ও গোলাবারুদের মজুত পুনর্গঠন এবং বিভিন্ন নিরাপত্তা কর্মসূচিতে ব্যবহার করা হবে। পাশাপাশি নতুন সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ সংগ্রহ এবং প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বাড়াতে আরও ২১ বিলিয়ন ডলার বরাদ্দ চাওয়া হয়েছে।

তবে বাজেট প্রস্তাব প্রকাশের পরই কংগ্রেসে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান দলেরও কয়েকজন সদস্য যুদ্ধ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি সিনেটে গৃহীত একটি প্রস্তাবে প্রেসিডেন্টকে ইরানসংক্রান্ত সামরিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানানো হয়। এর আগে প্রতিনিধি পরিষদেও একই ধরনের প্রস্তাব অনুমোদিত হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন