News71.com
 International
 17 May 26, 11:02 AM
 21           
 0
 17 May 26, 11:02 AM

সিনেমার শুটিংয়ে ৬০ শতাংশ আর্থিক প্রণোদনার ঘোষণা সৌদি আরবের॥  

সিনেমার শুটিংয়ে ৬০ শতাংশ আর্থিক প্রণোদনার ঘোষণা সৌদি আরবের॥   

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক চলচ্চিত্র প্রযোজকদের আকৃষ্ট করতে বড় পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটিতে শুটিং করা আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণে এখন থেকে যোগ্য স্থানীয় ব্যয়ের ৬০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় বা ক্যাশ রিবেট দেওয়া হবে। এই ঘোষণার মধ্য দিয়ে বৈশ্বিক চলচ্চিত্র প্রণোদনার মানচিত্রে সৌদি আরব এখন শীর্ষ অবস্থানে উঠে এল। শুক্রবার কান চলচ্চিত্র উৎসবে সৌদি ফিল্ম কমিশন এই নতুন প্রণোদনা কার্যক্রম ঘোষণা করে।

কান উৎসবের মার্শে দু ফিল্ম সেশনে এই পরিকল্পনা উন্মোচন করেন কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ বিন নাসের আল-কাহতানি। পরিমার্জিত প্রণোদনা কার্যক্রমে শুধু রিবেটের হার বাড়ানো হয়নি, একই সঙ্গে অর্থ ছাড়ের প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে এবং রাষ্ট্রীয় সংস্থা কালচারাল ডেভেলপমেন্ট ফান্ডের সঙ্গে অংশীদারিত্বে নতুন একটি অর্থায়ন প্যাকেজও চালু করা হয়েছে। এই ফান্ড সৌদি সাংস্কৃতিক খাতে রাষ্ট্রীয় মূলধন সরবরাহের মূল মাধ্যম হিসেবে কাজ করে।কমিশন জানিয়েছে, এই পরিবর্তনগুলো মূলত প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর জন্য পরিচালন পরিবেশ সহজ করা এবং শুটিং চক্রজুড়ে নগদ অর্থপ্রবাহের পূর্বাভাসযোগ্যতা বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছে। সৌদি আরবের চলচ্চিত্র সহায়তা কার্যক্রম নিয়ে বৈশ্বিক প্রযোজকদের যেসব অভিযোগ আগে উঠেছিল, এই সংস্কারগুলো সেগুলোরই জবাব বলে মনে করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন