News71.com
 International
 11 May 26, 10:46 PM
 19           
 0
 11 May 26, 10:46 PM

কারামুক্ত হলেন থাইন‍্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা॥  

কারামুক্ত হলেন থাইন‍্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা॥   

আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডের সাবেক প্রভাবশালী প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ সোমবার তিনি মুক্তি পান। আদালতের এক রায়ে বলা হয়েছিল, কারাদণ্ড এড়াতে তিনি অন্যায়ভাবে হাসপাতালে অবস্থান করেছিলেন। সেই রায়ের পর প্রায় আট মাস কারাভোগের পর তিনি মুক্তি পেলেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৭৬ বছর বয়সী এই বিলিয়নেয়ার প্রধানমন্ত্রী প্রায় ২৫ বছর ধরে থাই রাজনীতিকে পুনর্গঠন ও নিয়ন্ত্রণ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে তাঁর প্রভাব কমে গেছে। কারাবন্দি হওয়ার পাশাপাশি, তাঁর একসময়কার শক্তিশালী রাজনৈতিক দল ফেউ থাই পার্টি চলতি বছরের নির্বাচনে ইতিহাসের সবচেয়ে খারাপ ফল করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন